AmiBroker স্টক মার্কেট অ্যানালাইসিস জন্য জনপ্রিয় একটি সফটওয়্যার। আমাদের দেশের স্টক মার্কেটের জন্য এর কোন অনুমোদিত ডাটা ফিড নেই, ফলে ম্যানুয়ালি ডাটা আপলোড খুবই জনপ্রিয়। অনেক প্রতিষ্ঠানই EOD ডাটা দিয়ে থাকে, আপনারা চাইলে তাদের ডাটা ব্যবহার করতে পারেন।
আমার এই সাইটে আমি AmiBroker-এর Fundamental ডাটা দেয়ার চেষ্টা করেছি। চাইলে আপনারা এটা ব্যবহার করে Fundamental আনাল্যসিস করতে পারেন।
প্রথমে Data পেজএ গিয়ে Fundamental CSV ফাইলটি ডাউনলোড করুন।
AmiBroker -এ File>Import Wizard ওপেন করে Pick Files থেকে CSV ফাইলটি সিলেক্ট করুন।
Next এ ক্লিক করে Define Fields এ নিচের code টি Copy করে Paste করুন এবং Next এ ক্লিক করুন ।
$NOQUOTES 1 $AUTOADD 1 $OVERWRITE 1 $SEPARATOR, $FORMAT TICKER,FullName,GROUP,Alias,SHARES_OUT,SHARES_FLOAT,INSIDER_HOLD_PERCENT,INSTIT_HOLD_PERCENT,SHARES_SHORT_PREV,EPS,EPS_EST_CUR_YEAR,EPS_EST_NEXT_YEAR,EPS_EST_NEXT_QTR,FORWARD_EPS,BOOK_VALUE_PER_SHARE,PEG_RATIO,PROFIT_MARGIN,OPERATING_MARGIN,ONE_YEAR_TARGET,RETURN_ON_ASSETS,RETURN_ON_EQUITY,QTRLY_REVENUE_GROWTH,GROSS_PROFIT,REVENUE,EBITDA,QTRLY_EARNINGS_GROWTH,OPERATING_CASH_FLOW,FREE_CASH_FLOW,DIVIDEND_PER_SHARE
Add current Settings এ চেকমার্ক দিন এবং আপনার পছন্দমতো ফাইলের নাম দিয়ে Finish এ ক্লিক করুন।
প্রতি বাড় নতুন Fundamental ডাটা আপলোড করার সময়, AmiBroker -এ File>Import ASCII ওপেন করে CSV ফাইলটি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করুন, Fundamental ডাটা আপলোড হয়ে যাবে ।
